গেরুয়া পাগড়িতে শুভেন্দু! রামনবমীর মঞ্চেই বড় রাজনৈতিক বার্তা
✍️ সপ্তর্ষি সিংহ, কলকাতা:- দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বৃহস্পতিবার রামনবমীর শোভাযাত্রায় অংশ নিলেন শুভেন্দু অধিকারী। এই মিছিলে যোগ দিয়েই গেরুয়া পাগড়ি পরেন বিরোধী দলনেতা। খোল কর্তাল, কীর্তনিয়া, জয় শ্রীরাম স্লোগান মায় তখন উৎসব মুখরিত চারপাশ। শুভেন্দু অধিকারী বলেন, “লড়াইয়ের ময়দানে দেখা হবে ৷ পুলিশকে এমন উত্তর দিয়েছি বুঝিয়ে দিয়েছি দিন ভালো নয়।”
শুভেন্দু বলেন, “বাংলায় এবার রাম রাজ্যের প্রতিষ্ঠা হবে। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। মেয়েদের সুরক্ষা নিশ্চিত হবে। যুবক যুবতীরা এই বাংলাতেই কাজ পাবেন। ভিন রাজ্যে কাজের খোঁজে যেতে হবে না”।
শুভেন্দু অধিকারী জানান, ‘ রাম রাজ্য চাই। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, সুশাসন, নারী সুরক্ষা চাই। হিন্দু বিরোধীদের বিনাশ, সনাতন বিরোধীদের বিনাশ। ‘ ভোটের মুখে এই বার্তা এক আলোড়ন সৃষ্টি করে বাংলায়। শুরু হয় রাজনৈতিক তরজা।
ভবানীপুরে এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গেরুয়া পতাকা হাতে রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন। এদিকে আজ রামনবমীর শোভাযাত্রা চলাকালীন যাতে কোথাও কোনও অশান্তির ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে ইতিমধ্যেই নবান্নে বুধবার বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। পাশাপাশি খোলা হয়েছে কন্ট্রোল রুমও।
#RamNavami #SuvenduAdhikari #BengalPolitics #Bhabanipur #KolkataNews #PoliticalNews #IndiaPolitics #BreakingNews
West Bengal Election 2026, WB Assembly Election, Bengal Voting 2026, West Bengal Politics, Election Campaign Bengal, WB Political Parties, West Bengal Election,
DISCLAIMER: This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. All words spoken in this video are the responsibility of the speaker. The channel has no affiliation with this.











Leave a Reply