EV বিপ্লব কলকাতায়—Ultraviolette-র নতুন শোরুম মিন্টো পার্কে

আল্ট্রাভায়োলেট কলকাতায় দ্বিতীয় এক্সপিরিয়েন্স সেন্টার খুলল

✍️ সপ্তর্ষি সিংহ, কলকাতা:- মোটরবাইক প্রস্তুতকারক সংস্থা আল্ট্রাভায়োলেট অটোমোটিভ কলকাতায় এক্সপিরিয়েন্স সেন্টার নিয়ে এল। মধ্য কলকাতায় মিন্টু পার্কে নয়া শোরুম সূচনা হল। এছাড়াও লঞ্চ করা হল এক নতুন UV স্পেস স্টেশন। ইলেকট্রিক মোটরসাইকেলগুলোকে ক্রেতাদের কাছে আরও বেশি উপলব্ধ করতে X-47 Crossover নিয়ে এল।

মেসার্স কেজিএন অটোমোবাইলস ইভির সঙ্গে যৌথ ভাবে এই নতুন UV স্পেস স্টেশন ক্রেতাদের আল্ট্রাভায়োলেটের  মোটরসাইকেলগুলি – X-47 Crossover ও F77s পৌঁছে দেবে। এদিন সংস্থার সিইও এবং কো-ফাউন্ডার নারায়ণ সুব্রহ্মণ্যম বলেন “আমাদের জাতীয় উপস্থিতি সম্প্রসারিত করার জন্য কলকাতা হল একটা স্ট্র্যাটেজিক ব্যবসা। কলকাতায় আমাদের দ্বিতীয় UV স্পেস স্টেশনের লঞ্চ পূর্ব ভারতে উপস্থিতি জোরদার করার ক্ষেত্রে এক জরুরি মাইলফলক।

এতে একটা ক্রমবর্ধমান, উচ্চাকাঙ্ক্ষী ক্রেতা আছে যারা যানবাহনের ক্ষেত্রে ক্রমশ বেশি করে পারফরম্যান্স, প্রযুক্তি ও ডিজাইনের দিকে ঝুঁকছে। এই সম্প্রসারণ ক্রেতাদের সঙ্গে আমাদের সংযোগ আরও গভীর করার সুযোগ করে দেয়, পাশাপাশি আমাদের প্রোডাক্ট ও ব্র্যান্ড অভিজ্ঞতা তাঁদের আরও বেশি নাগালের মধ্যে চলে আসে। আল্ট্রাভায়োলেট ভারত জুড়ে আকারে বড় হয়ে চলেছে।

এই অবস্থায় আমাদের ফোকাস ভবিষ্যতের জন্য তৈরি, উচ্চ গুণমানের নেটওয়ার্কের উপরেই রয়েছে, যা সত্যিকারের বিশ্বমানের মালিকানার অভিজ্ঞতা সরবরাহ করার পাশাপাশি পারফরম্যান্স মোবিলিটির পরবর্তী প্রজন্মেরও সহায়তা করে। কলকাতার পাশাপাশি শিলিগুড়িতে সার্ভিস সেন্টার রয়েছে। এছাড়াও আগামী দিনে দেশের মধ্যে ভুবনেশ্বর, গুয়াহাটিতে নিজস্ব সার্ভিস সেন্টার খোলা হবে। ভারতের বাজারে ৩৫ টি সেন্টার রয়েছে বলে জানান।”

 

#Ultraviolette #ElectricBike #EVIndia #Kolkata #ElectricMobility #BikeLaunch #FutureOfMobility #GreenTransport

 

DISCLAIMER: This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. All words spoken in this video are the responsibility of the speaker. The channel has no affiliation with this.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *